অধ্যক্ষ মাহফুজা হত্যা: ১০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১০:৪৫আপডেট : ১৩ জুন ২০১৯, ১০:৫০

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০ জুলাই ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য ছিল। কিন্ত মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর মজুমদার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ এ দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখা পুলিশের কনস্টেবল মজিবুর রহমান এ তথ্য জানান।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। ওই ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় দুই গৃহকর্মী স্বপ্না (৩৬) ও রেশমাসহ (৩০) তিনজনকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে ওই দুই গৃহকর্মীর যোগানদাতা রুনু বেগমকে গ্রেফতারের পর রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। বর্তমানে তিনজনই কারাগারে রয়েছে।
মাহফুজা চৌধুরী পারভীন ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। তার স্বামী ইসমাত কাদির গামা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তিনি ডাকসুর সাবেক জিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা: ১৩ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

                ‘শ্বাসরোধে হত্যা করা হয় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষকে’

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম