ব্রি‌টে‌নে ওয়ার্ক পার‌মিট নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

লন্ডন প্র‌তি‌নি‌ধি
১৪ জুন ২০১৯, ০৯:৫৬আপডেট : ১৪ জুন ২০১৯, ১০:২১

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন ব্রিটেনে নতুন করে কোনও ওয়ার্ক পার‌মিট বা রেস্টুরেন্ট ভিসা চালু হয়নি। এ নিয়ে ছড়িয়ে পড়া ভুল তথ্যে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেনভিত্তিক সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ)।

বৃহস্পতিবার লন্ডনে  আ‌য়ো‌জিত সংবাদ সম্মেলনে বিসিএ নেতারা জানান, নন-ইইউ (ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ) দেশ থেকে দক্ষ এবং অদক্ষ স্টাফ আনার জন্যে সুপারিশ করেছে মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি (ম্যাক)। এই সুপারিশকে স্বাগত জানিয়েছে বিসিএ। তবে ম্যাকের সুপারিশের ভিত্তিতে নন-ইইউ দেশ থেকে দক্ষ এবং স্বল্প দক্ষ স্টাফ নিয়ে আসার জন্য এখনও আইন প্রণয়ন করেনি ব্রিটিশ সরকার।

বিসিএ নেতারা দাবি করেন, নামে-বেনামে কিছু সংবাদিক ব্রিটেন বসবাসরত বাঙালি কমিউনিটির শীর্ষ কিছু ব্যবসায়ীর রেফারেন্স ব্যবহার করে অসত্য সংবাদ প্রচার ও প্রকাশ করছেন। যে কারণে  দেশে-বিদেশে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারা জানান, ২০২০-২১ সালের আগে এ ধরনের কোনও আইন আসবে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বিসিএর প্রেস সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি কামাল ইয়াকুব, সাধারণ সম্পাদক ওলি খান এবং চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী। আরও বক্তব্য রাখেন চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, সাবেক সচিব এম এ মুনিম।

 

/এফএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম