শিক্ষাকে বেসরকারিকরণের প্রচ্ছন্ন রূপরেখা আছে বাজেটে: ছাত্র ইউনিয়ন

ঢাবি প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ১৫:২২আপডেট : ১৬ জুন ২০১৯, ১৫:২৯

বাজেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন।

শিক্ষাকে বেসরকারিকরণের প্রচ্ছন্ন রূপরেখা সদ্য ঘোষিত বাজেটে দেখা যায় বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রবিবার (১৬ই জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সামগ্রিক পর্যালোচনা ও বিশ্লেষণ তুলে ধরে এ প্রতিক্রিয়া জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান নোবেল এবং মূল বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনিক রায়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারের মুখের কথা এবং বাজেটের চালচিত্র বিশ্লেষণ করলে আশাহত হওয়া ছাড়া অন্য কোনও রাস্তা তাদের সামনে খোলা নেই। সরকারের চরিত্রই বাজেটে ফুটে উঠেছে। মৌল কাঠামো নির্মাণের চেয়ে ভৌত অবকাঠামো নির্মাণের আগ্রহ বেশি লক্ষ্যণীয়। দীর্ঘদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিন্ন টিউশন ফি’র দাবিকে এবারের বাজেটেও উপেক্ষা করা হয়েছে। শিক্ষাকেও বেসরকারিকরণ করার একটি প্রচ্ছন্ন রূপরেখাও এই বাজেটে দেখা যায়।

বক্তারা শিক্ষা খাতের বরাদ্দ ১১.৬৮ শতাংশ থেকে বাড়াতে এবং বাজেটে সমতা ও ন্যায্যতা আনতে দেশীয় এবং আন্তর্জাতিক করপোরেট, বাণিজ্যিক, ব্যাংক-বীমা, ধনাঢ্য ব্যক্তিদের আয় ও লভ্যাংশের ওপর শিক্ষা খাতের জন্য বিশেষ সারচার্জ আরোপ দাবি করেন এবং প্রতিশ্রুত জিডিপির ৬ শতাংশ এবং মোট বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. ফয়েজউল্লাহ, ঢাকা মহানগরের সভাপতি জহর লাল রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষী রায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ শান্ত।

 

/এসআইআর /টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম