হামদর্দের এমডি হাকিম ইউছুফকে ধর্ম মন্ত্রণালয়ে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ২০:১৩আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:২০

 

হামদর্দের এমডি মো. ইউসুফ হারুন ভুইয়াকে তলব করেছে ধর্ম মন্ত্রণালয়

হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাকিম মো. ইউছুফ হারুণ ভূইয়াকে তলব করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা শাখা। আগামী ১৯ জুন সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছে তাকে। তলবি নোটিশ পাঠানো হয় ১১ জুন।

হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে ধর্ম মন্ত্রণালয় গত ২৩ এপ্রিল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির আহ্বায়ক হলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংস্থা মু. আ. হামিদ জমাদ্দার, উপসচিব (সংস্থা) মোহাম্মদ মাহবুব আলম ও সহকারী ওয়াকফ প্রশাসক (উপসচিব) রায়হান কাওছার। আর এই তদন্ত কমিটির শুনানিতে অংশ নিতেই হাকিম ইউছুফকে তলব করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা শাখার চিঠিতে বলা হয়েছে, ‘উল্লেখিত তারিখ ও সময়ে শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে যে, সংশ্লিষ্ট অভিযোগকারী কর্তৃক আনীত অভিযোগের বিষয়ে তিনি কোনও বক্তব্য প্রদানে ইচ্ছুক নন।’

হামদর্দ ও এর ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুন ভুইয়া

দুর্নীতি দমন কমিশনও (দুদক) হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে। ১১ জুন তাকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও দুদকের কাছে সময় চেয়েছেন হাকিম ইউছুফ।

প্রসঙ্গত, গত ১১ মে হামদর্দের অনিয়ম, দুর্নীতি এবং হাকিম ইউছুফ ও তার পরিবারের ভূমিকা নিয়ে ‘হাকিম ইউছুফের পারিবারিক দখলদারি, ডুবতে বসেছে হামদর্দ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন।

 

/ডিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী