সাবেক এমপি আউয়ালকে ফের দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ১৫:৩১আপডেট : ১৯ জুন ২০১৯, ১৫:৫৪

সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ জুন) দুদক উপপরিচালক সৈয়দ আহমেদ এই তলবি নোটিশ পাঠান। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৯ মে আউয়ালকে নোটিশ পাঠানো হয়। ২৩ মে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু সে সময় তিনি দুদকে হাজির হননি।

২০০৮ ও ২০১৪ সালে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন আউয়াল। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হন তিনি। তার বদলে এই আসনে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

আউয়ালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুষ, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, অবৈধভাবে সেতু, ফেরিঘাট ইজারা দেওয়া, টেন্ডার নিয়ন্ত্রণ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে দুদকে। 

/ডিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি