কর্মসূচি স্থগিত করেছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ২০:২০আপডেট : ২০ জুন ২০১৯, ২০:২২

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির পরিচালক মাহাবুব আলম।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সামীম মোহাম্মদ আফজাল পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও তারা দিয়েছিলেন।

কর্মসূচি স্থগিত প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাহাবুব আলম বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী এবং সচিব সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পরিস্থিতি নিরসনে এবং একটি সম্মানজনক সমাধানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। 

এই পরিচালক আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা আমাদের সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।

গত ১৮ জুন থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি দিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে গত ১০ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের