বিএনপির কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৯, ১৪:২৭আপডেট : ২৪ জুন ২০১৯, ১৫:২২

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের পাশে ককটেল হামলা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ছয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে হক'স বে'র সামনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের একটি মিছিল নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিজয়নগরের দিকে যাচ্ছিল। 

ককটেল বিস্ফোরণ ঘটনায় বিএনপির একটি সিন্ডিকেটকে দায়ী করছেন সদ্য ছাত্রদলের বহিষ্কৃত কমিটির সহসভাপতি ইখতিয়ার কবির। তিনি বলেন, ‘ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা অবস্থান কর্মসূচি শেষে চলে আসার পথে ককটেল বিস্ফোরণে কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক আল আশরাফ মামুন আহত হয়েছেন। এ হামলার জন্য সিন্ডিকেট দায়ী।’ নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের পাশে ককটেল হামলা

এ ব্যাপারে পল্টন থানার এসআই সেলিনা পারভীন জানান, ‘কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। আশপাশের এলাকায় পুলিশ তল্লাশি করছে। বিএনপি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বয়সসীমা না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও তাদের অনুসারীরা। বিক্ষোভ চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন কার্যালয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। কার্যালয়ে প্রবেশ করতে না পেরে ফিরে যান মিলন। এ সময় বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ওমর ফারুক মুন্না বলেন, ‘আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু একটি পক্ষ অপ্রীতিকর ঘটনা চাচ্ছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সিন্ডিকেট দায়ী থাকবে।'

আরও পড়ুন- পুনঃতফসিল চান ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতারা

/এএইচআর/এআরআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম