তিতাসের এমডিসহ ৩ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ১৬:৫২আপডেট : ২৫ জুন ২০১৯, ১৭:১৬



তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নিয়োগের ক্ষেত্রে আদালতের আদেশ অমান্য করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মহাব্যবস্থাপক (জিএম) এবং উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ জুলাই তাদের সশরীরে আদালতে হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ-সংক্রান্ত একটি সম্পূরক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৫ জুন) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
২০১৭ সালের ১৮ ডিসেম্বর তিতাসে ৭৯ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। এ অনুযায়ী মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নিয়োগ পরীক্ষায় অনেকে অংশ নেন। তবে চূড়ান্ত ফলাফলে তাদের বাদ দেওয়া হয়। পরে কোটা অনুসরণ করে নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে কয়েকজন ২০১৮ সালের ২০ নভেম্বর একটি রিট দায়ের করেন।
ওই রিটের প্রাথমিক শুনানিতে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশ দেন হাইকোর্ট। পরে এর মধ্যে ৬৩ জনকে নিয়োগ দেয় তিতাস কর্তৃপক্ষ। তবে বাকিদের উপেক্ষা করে গত ২ এপ্রিল ১৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে রিট আবেদনকারীরা হাইকোর্টে সম্পূরক আবেদন করেন। এরই ধারাবাহিকতায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের তিন শীর্ষ কর্মকর্তাকে তলব করলেন হাইকোর্ট।

/বিআই/এইচআই/এমএমজে
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম