সুপ্রিম কোর্টের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের আহ্বান আইনমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৮:০০আপডেট : ২৬ জুন ২০১৯, ১৮:০৩

আনিসুল হক (ফাইল ছবি)

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (ডিএজি ও এএজি) পদত্যাগের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (২৬ জুন) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিগ্যাল এইডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নতুন করে নিয়োগ দেওয়া হোক বা পুরাতনরা বহাল থাকুক, তাদের নিয়োগ প্রক্রিয়া নতুন করে দেওয়া হবে। তাই ২০১৭ সালের আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেলকে তাদের (ডিএজি এবং এএজি) পদত্যাগের বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছি। তিনি নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছেন। তবে তা আমি জানি না। এখন পর্যন্ত কোনও পদত্যাগপত্রও আমার কাছে পৌঁছায়নি।’

চিঠি দিয়ে ডিএজি এবং এএজিদের পদত্যাগের বিষয়টি জানানো হলেও পুনরায় তাদের পদত্যাগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন আবারও তাদের (ডিএজি ও এএজিদের) পদত্যাগ করতে বলছি, বিষয়টি আপনাদের (সংবাদকর্মী) মাধ্যমে তাদের সবার কাছে পৌঁছে যাবে।’

ডিআইজি মিজানকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে দুদকে তলব প্রসঙ্গে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। তবে আমি বলবো, দুদক একটি স্বাধীন সংস্থা। আর এ বিষয়ে কোনও প্রশ্ন যদি করতে হয়, তাহলে আপনাদের দুদকের কাছে প্রশ্ন করাই শ্রেয়।’

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, সাবজুটিস মেটারে (বিচারাধীন বিষয়ে) কখনো কোনও কথা বলি না। আপনারা সিম্পলি দেখেন, সরকার আইনসম্মত ও সংবিধানের ভেতরে থেকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে, তেমনি রাষ্ট্রের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন সভা সেই বাস্তবতাকে নিয়ে কাজ করে।’

প্রসঙ্গত, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির মাধ্যমে আইন মন্ত্রণালয় এই নিয়োগ কার্যকর করে থাকে। বর্তমান সরকারের টানা তিনবারের শাসনামলে সুপ্রিম কোর্টের অনেক ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। ফলে নতুনদের নিয়োগ দিতে ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডিএজি এবং এএজি পদে কর্মরতদের পদত্যাগ করতে বলা হয়। বর্তমানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ৬৭ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৭ জন।

 

/বিআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম