ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৮:১৬আপডেট : ২৭ জুন ২০১৯, ১৮:১৯





ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই: সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া আতঙ্কিত হওয়ার মতো বিষয় নয়। এসব রোগ প্রতিরোধের মূল হাতিয়ার জনসচেতনতা।
বৃহস্পতিবার (২৭ জুন) নগর ভবনের অডিটোরিয়ামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিষয়ে জনগণের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণকে সচেতন করতে হবে। ডেঙ্গু জ্বর বাসায় বসে ৭ থেকে ১০ দিনেই সাধারণভাবে ভালো হয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।’
এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচির কথা জানান ডিএসসিসি মেয়র। আগামী ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত মশানিধন কর্মসূচি চালানো হবে। করপোরেশনের ৫টি অঞ্চলে চলবে এ কর্মসূচি। এটি চলাকালে প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিং করা হবে। বাড়ির ছাদ, ফুলের টবে যেন পানি জমতে না পারে সে ব্যাপারে করণীয়ও জানানো হবে। প্রয়োজনে রোগীকে কাছাকাছি কোনও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাও দেওয়া হবে। ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়াও বক্তব্য দেন।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম