১৫০০ টাকায় ডিজিটাল নম্বরপ্লেট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ২১:২৩আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৪২

উদ্ধার হওয়া ভুয়া ডিজিটাল নম্বরপ্লেট গাড়িতে ডিজিটাল নম্বরপ্লেট দেখলে পুলিশ সার্জেন্টরা ছেড়ে দিতে পারে, এ ধারণা থেকে চোরাই ও অবৈধ গাড়ির জন্য ভুয়া নম্বরপ্লেটের চাহিদা রয়েছে। আর এ চাহিদার যোগান দিতো মামুন ও রনি নামে দু’জন। ১৫০০ থেকে ৫০০০ হাজার টাকার বিনিময়ে ডিজিটাল নম্বরপ্লেট বানিয়ে দিতো তারা। তবে এসব নম্বরপ্লেট আসলের মতো দেখালেও তা ছিল ভুয়া।

রাজধানীর কাফরুলের পূর্ব কাজীপাড়া মাদ্রাসা রোড এলাকার একটি বাসা থেকে বুধবার (২৬ জুন) তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ।

রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের যানবাহনের নকল ডিজিটাল নম্বরপ্লেট তৈরির বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করে ডিএমপির গোয়েন্দা সদস্যরা। জব্দ সরঞ্জামাদির মধ্যে ছিল- নকল ডিজিটাল নম্বরপ্লেট তৈরির লোহার ডাইস মেশিন, প্লেট তৈরিতে ব্যবহৃত বাংলায় লেখা লোহার তৈরি বিভিন্ন অক্ষর ও সংখ্যা, সিলভারের সিট, লোহার তৈরি প্লেটসিট কাটিং মেশিন, একটি রিপিট গান ও হাতুড়ি।

ডিজিটাল নম্বরপ্লেট তৈরির মেশিন ডিবি দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার লেনিন জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিজিটাল নম্বরপ্লেট তৈরি করে আসছিল। তারা ১৫০০ থেকে ৫০০০ টাকার বিনিময়ে এসব ভুয়া নম্বরপ্লেট বিক্রি করে। ঢাকাসহ বিভিন্ন জেলা শহরেও এসব নম্বরপ্লেট বিক্রি করে আসছিল তারা।

জড়িত দু’জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা হয়েছে। আদালতে উপস্থাপন করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশ তৎপর আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম