টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাতে আহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৯, ২২:৫২আপডেট : ২৮ জুন ২০১৯, ২৩:১৮

ঢামেক

টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মেহেদী হাসান পরশ (১৭) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার (২৮ জুন) রাত রাত পোনে ১০ টায়  তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

আহতের ছোট ভাই রাজন জানায়, তাদের বাড়ী নরসিংদী জেলার শিপপুরে। তারা ভৈরব থেকে ঢাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ছাদে করে যাচ্ছিলেন। ট্রেন যখন টঙ্গীর কাছাকাছি, সে সময় ৪-৫ জন তার ভাইয়ের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নিতে চায়। সে দিতে অস্বীকার করায় তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা নিয়ে টঙ্গী স্টেশনে নেমে যায়। পরে পরশকে উদ্ধার করে বিমানবন্দরে নেমে হাসপাতালে নেওয়া হয়।  

ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তার এখন রক্তের প্রয়োজন। 

/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম