শাহজালালে প্রায় এক কেজি সোনাসহ যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৯, ২৩:২৪আপডেট : ২৮ জুন ২০১৯, ২৩:২৫

শাহজালালে প্রায় এক কেজি সোনাসহ যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি সোনার বারসহ আব্দুল মতিন নামের একযাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

জানা গেছে, আটক যাত্রী আব্দুল মতিন শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমান বন্দরের দোতলা পার্কিং এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তার চলাফেরা সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে তিনি এলোমেলো তথ্য দেওয়ায় আটক করে আর্মড পুলিশের অফিসে এনে তল্লাশি করা হয়। আব্দুল মতিনের ছাই রঙ এর ফুল প্যান্টের বাম পকেটে থাকা নেভি ব্লু রঙ এর ছোট ব্যাগ থেকে ৮টি সোনার বার পাওয়া যায়। যাত্রীর সঙ্গে দুবাই থেকে ঢাকার বোর্ড পাস পাওয়া যায়। জব্দ করা সোনা ঢাকা কাস্টম হাউসে জমা দিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘বিমানবন্দর থানায় মামলা দায়ের করে মতিনকে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার সোনার ওজন ৯২৮ গ্রাম ।’

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম