উবার চালক আরমান হত্যায় ৩ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৯, ২২:৫০আপডেট : ২৯ জুন ২০১৯, ২২:৫৫

 

 

গ্রেফতারের প্রতীকী ছবি রাজধানীর উত্তরায় উবার চালক মো. আরমান (৪২) হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি তদন্ত সংশ্লিষ্টরা।

শনিবার (২৯ জুন) রাজধানীসহ এর আশপাশের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উবার চালক আরমান হত্যার ঘটনায় আমরা ৩ জনকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আগামীকাল রবিবার (৩০ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত এই ৩ জন আমরান হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের আশপাশের ড্রেন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার পর আসামিরা পালিয়ে যাওয়ার সময় অস্ত্রগুলো ফেলে যায়।

গত ১৩ জুন রাত ২টায় রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনে একটি গাড়ির (ঢাকা মেট্রো- গ-২৫-৪৫৪৫) ভেতর থেকে উবার চালক মো. আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন উত্তরা পশ্চিম থানায় নিহতের স্ত্রী রাবেয়া খাতুন হত্যা মামলা দায়ের করেন।

আরমানের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর। মিরপুর ১১ নম্বরের ১২ নম্বর সড়কের ৭ নম্বর লেনের ১৬ নম্বর বাড়িতে স্ত্রী এবং ছেলে নাঈম (৯) ও মেয়ে আফরিনকে (১) নিয়ে ভাড়া থাকতেন।

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম