৬ বারেও জমা হলো না খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৯, ১৬:৪৮আপডেট : ৩০ জুন ২০১৯, ১৭:১৮

 

খালেদা জিয়া (ছবি- রয়টার্স) ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন ৬ বারেও জমা হলো না আদালতে।
মামলাটির গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল রবিবার (৩০ জুন)। তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ২৯ জুলাই নতুন দিন ধার্য করেন।
এদিন মামলার বাদী এ বি সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
গত ২০ জানুয়ারি কারাগারে থাকা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। এরপর ৫ দফায়ও গ্রেফতারি তামিল সংক্রান্ত প্রতিবেদন জমা পড়েনি আদালতে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর মিলনায়তনে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনও ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে।’
মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়ার এসব বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে।
এ ঘটনায় ওই বছরের ২১ অক্টোবর এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন।
এরপর গত ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। পরবর্তী সময়ে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়।

/টিএইচ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম