আদালতে হাস্যোজ্জ্বল মিজান, কথা বলেছেন ফোনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ১৬:২৫আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৬:৫৯

আদালতে হাস্যোজ্জ্বল ডিআইজি মিজান ঘুষ ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশেষ নিরাপত্তায় শাহবাগ থানা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত করা হয়। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়েও জামিন শুনানির দীর্ঘ এক ঘণ্টায় বেশ হাসিমুখে ছিলেন তিনি।

সকালে আদালতে আনার পর এজলাসের পেছনের একটি বেঞ্চে বসতে দেওয়া হয় তাকে। ওইখানে বসা অবস্থায় তার কাছে থাকা মোবাইলফোনে ১১টা ৪ মিনিটে একটি কল আসে। এ সময় তিনি প্যান্টের পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করে কথা বলেন। কথা শেষ করে ফোনটি পকেটে রেখে দেন।

এ সময় এজলাসে বসে ফোনে কথা বলার বিষয়ে আইনজীবী ও অন্যরা সমালোচনা করেন। তবে উপস্থিত পুলিশ সদস্যরা এ বিষয়ে কোনও ব্যবস্থা নেননি।

এজলাসে শুনানির পূর্বে ডিআইজি মিজানের সঙ্গে দু’জন লোককেও বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর ভেতর দিয়ে এসে কথা বলতে দেখা যায়।

বেলা ১১টা ৩১ মিনিটে আসামি ডিআইজি মিজানুর রহমানের মামলা শুনানির জন্য ডাকা হয়। তিনি বেঞ্চ থেকে উঠে আসামির কাঠগড়ায় দাঁড়ান। তার নিয়োজিত আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দীর্ঘ ১ ঘণ্টা শুনানি করেন। এ সময় মিজান আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। ১২টা ৩৪ মিনিটে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরও পড়ুন:
ওসির এসি কক্ষে ডিআইজি মিজানের ১৫ ঘণ্টা

ডিআইজি মিজান কারাগারে

/টিএইচ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি