ইউনিভার্সাল মেডিক্যালের এমডিকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ২২:১২আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:৩৪

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ

মৃত রোগীকে চিকিৎসাধীন দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে রাজধানী মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৯ জুলাই তাকে সশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ জুলাই) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রোগীর স্বজনদের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এর আগে গত ২১ জুন চিকিৎসাধীন অবস্থায় ইউনিভার্সেল হাসপাতালে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। গত ১৪ মে কিডনির সমস্যা নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত শহীদুলের স্বজনদের অভিযোগ, এক সপ্তাহ ধরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা তাদের জানায়নি। তবে গত ২১ জুন সন্ধ্যায় শহীদুলের স্বজনরা হাসপাতালের কর্মকর্তাদের কাছে রোগীর অবস্থা জানতে চাইলে তিনি মারা যাওয়ার বিষয়টি স্বজনদের নিশ্চিত করা হয়।

মৃত শহীদুল ইসলামের ছেলে কামাল অভিযোগ, তার বাবাকে ২০ দিনে ২৩টি ডায়ালাইসিস দেওয়ার কথা বলে ১০ লাখ টাকার বিল ধরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে ওই ঘটনাকে কেন্দ্র করে শহীদুল ইসলামের স্বজনদের সঙ্গে কথা কাটাকাটি হয়। যার রেশ ধরে হাসপাতালে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটলে মৃতের স্বজনদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় মৃতের স্বজনরা আগাম জামিনের আবেদন করলে শুনানি নিয়ে হাসপাতালটির এমডিকে তলব করলেন হাইকোর্ট।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম