আলোচিত মামলার বিচার দ্রুত শুরু করতে পাবলিক প্রসিকিউটরদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ২৩:৫২আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:১৫

সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লোহের সঙ্গে বৈঠকে আইনমন্ত্রী

পুলিশ প্রতিবেদন পাওয়ামাত্র দেশের সব আলোচিত মামলার বিচারিক কাজ শুরু করার জন্য প্রসিকিউটরদের (পাবলিক প্রসিকিউটর) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৩ জুলাই) রাজধানীর গুলশানে নিজের আবাসিক অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লোহের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আপনারা জানেন কীভাবে, কত তাড়াতাড়ি সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নুসরাত হত্যা মামলার বিচারের কাজ শুরু হয়েছে। নুসরাত হত্যা মামলার বিচারকাজ যেভাবে শুরু হয়েছে, সেভাবেই আলোচিত সব মামলার বিচারিক কার্যক্রম শিগগির শুরু হবে। এসব মামলার পুলিশ প্রতিবেদন পাওয়ামাত্র বিচারিক কাজ শুরু করার জন্য প্রসিকিউশন (পাবলিক প্রসিকিউটর) পক্ষকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি।’

মামলার জট কমাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতাকে কাজে লাগানো হতে পারে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সিঙ্গাপুর যেসব পদক্ষেপ নিয়ে মামলার জট কমিয়েছে, তার অনেকগুলো পদক্ষেপই আমাদের দেশে গ্রহণ করা সম্ভব এবং সেটা অত্যন্ত বাস্তবসম্মত।’

বৈঠকে বিনিয়োগ, সম্পর্কোন্নয়নের বিভিন্ন উপাদান, বাংলাদেশ-সিঙ্গাপুরের আইনসংক্রান্ত বিষয়, সেগুলোর আধুনিকায়ন, শান্তিপূর্ণ কর্মসূচিসহ বিভিন্ন বিষয়েই আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক