ক্র্যাব সম্পাদককে দেওয়া দুদকের চিঠির কার্যকারিতা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৯, ২১:৪২আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৫৬

ক্র্যাব সম্পাদককে দেওয়া দুদকের চিঠির কার্যকারিতা নেই ঘুষ লেনদেনের প্রতিবেদন করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সাধারণ সম্পাদককে দেওয়া চিঠির কার্যকারিতা নেই বলে জানিয়েছে দুদক। বৃহস্পতিবার (৪ জুলাই) ক্র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এর আগে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে ক্র্যাবের সভাপতি আবুল খায়েরের বৈঠক হয়। ওই বৈঠক শেষে সভাপতি আবুল খায়ের জানান, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। দুই সাংবাদিককে পাঠানো দুদকের নোটিশের কোনও কার্যকারিতা নেই।
প্রসঙ্গত, গত ২৩ জুন ‘লন্ডন প্রবাসী দরাছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?’ শিরোনামে দীপু সারোয়ারের একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশ হয়। একই বিষয়ে এটিএন নিউজে ইমরান হোসেন সুমনের প্রতিবেদনও প্রচারিত হয়। ইমরান ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক। এরই জের ধরে গত ২৪ ও ২৫ জুন দীপু সারোয়ার ও ইমরানের সাক্ষ্য দিতে নোটিশ পাঠায় দুদক। দুই সাংবাদিককে একই বিষয়ে নোটিশ দেওয়া হলেও দীপু সারোয়ারকে দেওয়া নোটিশের ভাষা ছিল আপত্তিকর ও আক্রমনত্মক।
দীপু সারোয়ারকে দেওয়া দুদক আইন ও বিধি এবং ফৌজদারি কার্যবিধির নানা ধারা উল্লেখ করে পাঠানো ওই নোটিশে বলা হয়েছিল, ‘২৬ জুন উপস্থিত না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
একজন সাংবাদিকের করা ঘুষ লেনদেনের প্রতিবেদন দুদকের কার্যক্রমকে সহায়তা হিসেবে দেখা হলেও এ বিষয়ে দুদকের উল্টোপথে হাটে। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, প্রতিবাদ হয়। অবশেষে ৪ জুলাই ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বৈঠক হয়, সেখানে নোটিশ ও তা নিয়ে সাংবাদিকদের ক্ষোভের বিষয়টি আলোচনা হয়। আলোচনায় দুদক চেয়ারম্যান নোটিশের কার্যকারিতা নেই বলে আবুল খায়েরকে জানিয়েছেন।

/এআরআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম