কক্সবাজারে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী এনডিএফ বিডি লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুলাই ২০১৯, ২৩:০১আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০১:২৬

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দুই দিনব্যাপী এনডিএফ বিডি লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

‘নেতৃত্ব বিকাশে আর সমুদ্র বিলাসে, জেগে উঠি আবার যুক্তির উচ্ছ্বাসে’ স্লোগানে আজ শুক্রবার (৫ জুলাই) কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এনডিএফ বিডি লিডারশিপ ট্রেনিং ক্যাম্প। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর আয়োজনে কক্সবাজারের  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রশিক্ষণ কেন্দ্রে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। দেশের ৬৪টি জেলার ১৫০ জন শিক্ষক ও তরুণ শিক্ষার্থী এতে অংশ নেবেন।

অনুষ্ঠানে প্লাস্টিকের কারণে সাগরের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি এড়ানোর জন্য  সচেতনতা বাড়াতে ‘রান ফর দ্য ওশান’ নামে র‌্যালির আয়োজন করা হবে। এছাড়াও যোগাযোগ ও নেটওয়ার্কিং দক্ষতা বৃদ্ধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লেটস ড্র অ্যান্ড ড্রিম, কীভাবে নেতৃত্ব গড়ে তুলতে হয় এর ওপরে কর্মশালার পাশাপাশি থাকবে গ্রুপ প্রেজেন্টেশন, একক উপস্থাপনা, বিভিন্ন প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, ক্যাম্প ফায়ার, সার্টিফিকেট ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন কক্সবাজার টুরিস্ট পুলিশ এর এসপি জনাব জিল্লুর রহমান প্রমুখ।  সভাপতিত্ব করবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর  চেয়ারম্যান একেএম শোয়েব।

এছাড়াও দুই দিনব্যাপী এনডিএফ বিডি লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে সারাদেশে তৃণমূল পর্যায়ে বিতর্ক আন্দোলনকে ছড়িয়ে দিতে থাকবে বিশেষ দিক নির্দেশনা। এছাড়াও সংগঠনটির পরবর্তী কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে এ ক্যাম্পে।

সংগঠনটির পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের