‘খাদ্যে ভেজালকারীরা মানবজাতিকে হুমকির মুখে ফেলেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৯, ১৪:০২আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৪:০৩

প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সৈয়দ আবুল মকসুদসহ অন্যরা খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারীরা ব্যক্তিগত মুনাফার আশায় পুরো মানবজাতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতের সঙ্গে জড়িতরা ফৌজদারি অপরাধে অভিযুক্ত। তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ব্যাপারে কঠোর হতে হবে। অন্যথায় এ ধরনের অপরাধ থেকে জাতির মুক্তি অসম্ভব হয়ে পড়বে।’

শনিবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘চ্যারিটি মানবকল্যাণ সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে অন্যরা বলেন, খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারী ব্যক্তি দেশ ও জাতির শত্রু। তারা ব্যক্তিগত মুনাফার লোভে জনসাধারণকে পয়জনিংয়ের মাধ্যমে ধীরে ধীরে হত্যায় লিপ্ত আছে। সরকারের উচিত, রাষ্ট্রযন্ত্রগুলোর দক্ষতা বাড়ানোর পাশাপাশি এ ধরনের অপরাধ যাতে পুনরায় না ঘটে তার মনিটরিং জোরদার করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—চ্যারিটি মানবকল্যাণ সোসাইটির সভাপতি এম নূরুদ্দিন খান, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বখতিয়ার উদ্দিন চৌধুরী, বিএফইউজে'র নির্বাহী সদস্য খায়রুজ্জামান কামাল, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় প্রমুখ।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম