মূল সড়কে রিকশা চলবে না: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ১৭:১২আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৭:৩০





মূল সড়কে রিকশা চলবে না: আতিকুল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘রাজধানীর মূল সড়কে রিকশা চলাচল করতে পারবে না। যেসব সড়কে বাইলেন রয়েছে, সেখানে বাইলেন দিয়ে রিকশা চলবে। আগের সিদ্ধান্তই বহাল থাকবে।’
বুধবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে রিকশা মালিক-চালক-প্রতিনিধি ও ওয়ার্ড প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘আমি ওয়ার্ডভিত্তিক অবৈধ রিকশা ও গ্যারেজ শনাক্ত করতে কমিটি করে দিচ্ছি। আমরা বৈধ রিকশার পেছনে কিউআর কোর্ড করে দেবো। এটার যেন নকল না হতে পারে সেজন্য সর্বোচ্চ উন্নত প্রযুক্তি ও প্রযুক্তিবিদদের কাজে লাগানো হবে। চালকদেরও ডাটাবেজ করা হবে। ওয়ার্ডভিত্তিক রিকশাওয়ালাদের বিভিন্ন ড্রেস করে দেবো। তারা ড্রেস পরে রিকশা চলাবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, রিকশাওয়ালারা বাইলেন দিয়েই চলবে। কুড়িল থেকে রামপুরা পর্যন্ত প্রতিটি রোডেই বাইলেন করা আছে। মূল সড়কে রিকশা চলবে না। বৈধ রিকশা বাইলেন দিয়েই চলবে।’
আতিকুল বলেন, ‘বিদেশে গেলে কোথাও কোনও ময়লা করি না। কিন্তু দেশে এই চর্চা করি না। আমাদের ২ হাজার ৩০০ কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। এর মধ্যে মাত্র ১৫ কিলোমিটারে রিকশা বন্ধ করা হয়েছে।’ ঢাকা শহরকে ঠিক করতে সবার সহযোগিতা চান মেয়র।

/এসএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম