টেন্ডার জালিয়াতি, একজনকে পুলিশে দিলো ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ২২:০০আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:০৩

টেন্ডার জালিয়াতি, একজনকে পুলিশে দিলো ডিএনসিসি মশার ওষুধ ছিটানোর ফগার মেশিন কেনার টেন্ডারে ভুয়া কাগজপত্র জমা দেওয়ায় শরফুদ্দিন টিপু নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে গুলশান থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন জানান, টিপুর বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, টিপু মেসার্স ডাজবেল ইম্পেকস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. জাহিদুল ইসলামের নামে দরপত্র দাখিল করে। গত ৩০ মে টেন্ডার খোলার পর তার কাগজপত্র নিয়ে সন্দেহ হলে যাচাই করতে পাঠানো হয়। যাচাইয়ে ভুয়া প্রমাণিত হওয়ায় জাহিদুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি এ বিষয়ে কিছুই জানতেন না বলে ডিএনসিসিকে জানান। টিপু নিজে জাহিদুল সেজে টেন্ডারে অংশ নেয়।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম