বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় ১ শিক্ষার্থী নিহত, আহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৯, ০৩:৩৮আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০৩:৪৪

বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় ১ শিক্ষার্থী নিহত, আহত ১ রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নুপুর (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক স্কুলছাত্রী শ্রাবণী (১৪) আহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭দিকে বিমানবন্দর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের চার নম্বর রেললাইনে এই দুর্ঘটনাটি ঘটে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন এ তথ্য জানান।

এএসআই দেলোয়ার বাংলা ট্রিবিউনকে জানান, ওই দুই ছাত্রী বিমানবন্দরের চার নম্বর রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় বৃষ্টি শুরু হলে তারা পেছন দিকে আসার চেষ্টা করলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নুপুর নামের এক শিক্ষার্থী মারা যায়। অপর শিক্ষার্থী শ্রাবণীকে আহত অবস্থা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থী নুপুর গাজীপুর কালিয়াকৈরের গোয়ানী গ্রামের পরিতোষের মেয়ে। তারা দুজনই দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা কেনো ঢাকায় এসেছিল তা জানা যায়নি।

/এসজেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম