ডেঙ্গু হলে হটলাইনে কল দিন, স্বাস্থ্যকর্মী বাসায় যাবে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১৬:৩০আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৬:৫৭

ডিএসসিসি নগর ভবনে ‘বিশেষ প্রাথমিক চিকিৎসাসেবা পক্ষ-১৯’ উদ্বোধন অনুষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘ডিএসসিসি এলাকার কেউ যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হন তাহলে আমাদের হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল দিয়ে জানান। স্বাস্থ্যকর্মীরা আপনার বাসায় পৌঁছে যাবেন। তারা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেবেন। শুধু ডেঙ্গু রোগী নয়, যদি আবহাওয়াজনিত কোনও রোগ যেমন, সর্দি-জ্বর এ ধরনের কোনও রোগ হয়, সেগুলোরও প্রাথমিক চিকিৎসা দেবে আমাদের মেডিক্যাল টিম। কিন্তু অনুরোধ আতঙ্কিত হবেন না।’
সোমবার (১৫ জুলাই) দুপুরে ডিএসসিসি নগর ভবনে ‘বিশেষ প্রাথমিক চিকিৎসাসেবা পক্ষ-১৯’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, ‘যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬৮টি মেডিক্যাল টিম গঠন করেছি। এ মেডিক্যাল টিম আমাদের ৪৭৬টি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ প্রদান করবে। যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা মনে করেন, কোনও রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তাহলে আমাদের মহানগর জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে তাদের বিনামূল্যে ভর্তি করা হবে।’
তিনি বলেন, ‘ডিএসসিসি এলাকায় ডেঙ্গুর যে প্রাদুর্ভাব, সেটি গত দুই-তিন বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ঘাবড়ে যাওয়ারও কারণ নেই। আমরা বিশেষজ্ঞদের নিয়ে যে সেমিনার করেছি সেখানে তারা আমাদের জানিয়েছেন শতকরা ৯৭ থেকে ৯৯ ভাগ রোগী সামান্য জ্বরে আক্রান্ত হয় এবং ৭ থেকে ১০ দিনের মধ্যে তা সেরে যায়। তাই নাগরিকদের বলবো, আপনারা সচেতন থাকবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হয়েছে।’
সাঈদ খোকন বলেন, ‘১ জুলাই থেকে প্রতিটি পাড়া-মহল্লায়, অলিতে-গলিতে মশার ওষুধ ছিটানো হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ চলছে। ইমামদের খুতবার সময় মুসল্লিদের সচেতন করতে বলা হয়েছে। ধর্মীয় অন্যান্য প্রতিষ্ঠানকেও নির্দেশনা দেওয়া আছে। জনগণকে সচেতন করার চেষ্টায় আমাদের চেষ্টার কোনও কমতি নেই। নগরবাসীকে সচেতন করার মধ্য দিয়ে আমরা ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে চলেছি। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যে একটি ডেঙ্গুমুক্ত শহর নাগরিকদের জন্য নিশ্চিত করতে পারবো।’
মেয়র বলেন, স্বাস্থ্য অধিদফদরের তথ্য মোতাবেক চলতি বছর ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৪৭ জন। তার মানে এই নয়, এসব রোগী ডিএসসিসি কিংবা ডিএনসিসি এলাকার। এ তথ্য সারা বাংলাদেশের। কারণ স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ডিএসসিসি এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫২ জন। চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন। আমরা আশা করছি, এ রোগীরাও দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন।
মেয়র গণমাধ্যমকে উদ্দেশ করে বলেন, সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থা-রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) তথ্য দিচ্ছে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। কিন্তু দুই-একটি গণমাধ্যমে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলছে, এ রোগে মারা গেছে ১১ জন, যা অত্যন্ত দুঃখজনক। তাই গণমাধ্যমকর্মীকে অনুরোধ করছি, তারা যেন সমর্থিত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করেন। সেই সঙ্গে নির্বাচিত মেয়র হিসেবে নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না। দ্রুত সময়ের মধ্যে ডেঙ্গু মশা নিধনে বাসা-বাড়িতে মশক নিধন কর্মীরা যাবেন। তাদের বাসা-বাড়িতে ঢোকার অনুমতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ প্রমুখ। 

/এসএস/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম