নথি জাল

তিন আসামির জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ২১:৩৯আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:৪১

হাইকোর্ট মামলার মূল এজাহার জালিয়াতি করে দাখিল করায় তিন আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই তিন আসামির নাম রানা বেপারী, তন্নী বেগম ও রুনু বেগম। পাশাপাশি ওই তিন আসামিসহ মামলার তদবিরকারী আসাদ মোড়ল ও খুলনার আদালতের আইনজীবীর সহকারী আইয়ুব আলীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই মামলায় সুমন নামের আরেক আইনজীবীর জামিন শুনানিকালে সোমবার (১৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র এই জামিন জালিয়াতির সঙ্গে জড়িত। এই চক্র বিভিন্ন সময় বিভিন্ন আদালতে জাল নথি দিয়ে জামিন নিচ্ছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’
এর আগে খুলনায় তিন হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হন ওই তিন ব্যক্তি। পরে নিম্ন আদালতে জামিন না পেয়ে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন। কিন্তু জামিন আবেদনের সঙ্গে দাখিল করা মামলার এজাহারে ইয়াবা উদ্ধারের কোনও তথ্য ছিল না। মূল এজাহার জালিয়াতি করে পাল্টে দেওয়া হয়েছে। আর এই তথ্য গোপন করেই তারা গত ১৭ জুন হাইকোর্ট থেকে জামিন পান।
এরপর একই মামলার আরেক আসামি সুমন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। কিন্তু এই আবেদনের সঙ্গে থাকা অন্য তিন আসামির জামিনের আদেশ পর্যালোচনা করে হাইকোর্ট দেখতে পান যে, জাল নথির মাধ্যমে এর আগে তিন আসামি জামিন পেয়েছে। এরপরই তাদের জামিন আদেশ রিকল করে আদালত। ওই রিকল আবেদনের ওপর শুনানি করে হাইকোর্ট আসামিদের জামিন বাতিল করে তাদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ৬ মার্চ খুলনার ডমুরিয়া থানা পুলিশ তিন হাজার পিস ইয়াবাসহ রানা বেপারী, তন্নী বেগম ও রুনু বেগমকে গ্রেফতার করে। পরে তাদের আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। তবে জাল নথি দাখিল করে জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পায় আসামিরা। বিষয়টি নজরে আসায় হাইকোর্ট তাদের জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেন।

 

/বিআই/আর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম