মশার ওষুধের কার্যকারিতা পরীক্ষায় ডিএনসিসির কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ২২:৩৯আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২২:৪২

‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহৃত অধিকতর কার্যকর কীটনাশক প্রবর্তন’ শীর্ষক সভা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মশা নিয়ন্ত্রণে কীটনাশক নির্বাচন ও কার্যকারিতা পরীক্ষায় ১০ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থার মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়া নতুন কীটনাশক না কেনা পর্যন্ত বর্তমানে ব্যবহৃত কীটনাশকের ঘনত্ব বাড়িয়ে ডিএনসিসিকে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ডিএনসিসির নগর ভবনে ডিএনসিসি মেয়রের সভাপতিত্বে ‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহৃত অধিকতর কার্যকর কীটনাশক প্রবর্তন’ শীর্ষক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি মশা নিয়ন্ত্রণে কীটনাশক নির্বাচন ও কার্যকারিতা পরীক্ষার পাশাপাশি ক্রয় প্রক্রিয়ায় সহযোগিতা এবং কীটনাশকের কার্যকারিতা পর্যবেক্ষণ করবে।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। অন্য সদস্যরা হলেন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণের (সিডিসি) পরিচালক সেবা প্রতিনিধি, রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক বা প্রতিনিধি, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) প্রতিনিধি, সিডিসির কীটতত্ত্ববিদ, উদ্ভিদ সংরক্ষণ শাখার প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) সভাপতি এ কে এম আজাদ ও কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী।
মশক নিধন কার্যক্রম ও পূর্ণাঙ্গ মশা নিধনে কীটনাশকের (এডাল্টিসাইড) কার্যকারিতা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় মশার ওপর কীটনাশকের কার্যকারিতা এবং পরিবেশের ওপর কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সভায় উপস্থিত বিশেষজ্ঞরা পরবর্তী কীটনাশক না কেনা পর্যন্ত বর্তমানে ব্যবহৃত কীটনাশকের ঘনত্ব বাড়িয়ে ব্যবহার করার পরামর্শ দেন। পাশাপাশি দীর্ঘমেয়াদি কীটনাশক হিসেবে অধিকতর কার্যকর কীটনাশক ও নতুন প্রযুক্তি সংযোজন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, সিডিসির পরিচালক অধ্যাপক সামিয়া তহমিনা, আইইডিসিআর-এর অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, উদ্ভিদ সংরক্ষণ শাখার অতিরিক্ত উপ-পরিচালক মো. মোশারফ হোসেন, আইসিডিডিআরবি’র অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ড. মো. শফিউল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আখতারুজ্জামান, লেখক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম