পশ্চিম রামপুরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ০০:৫৫আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০১:০১

ঢাকা রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের কাজ করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। সোমবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে ওমর আলী লেনের লোহার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো- চাঁদপুরের মতলব উপজেলার মাজহারুল ইসলাম (২২) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আরিফ (২০)।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, ওমর আলী লেনের লোহার গেট এলাকায় ওই বাড়িতে পাইলিংয়ের কাজ করছিলেন দুই শ্রমিক। এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন, তখন তাকে বাঁচাতে অপরজন এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের অন্য শ্রমিকরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
এসআই জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম