দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নৈতিক অবক্ষয় ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শিরোনামে বৈঠকি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সুমন রহমান, সহকারী অধ্যাপক নাদিয়া রহমান এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভে দেখা যাচ্ছে এই আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হচ্ছে।








