‘সম্পর্কগুলো অনেক বেশি আস্থাহীনতার ওপর দাঁড়িয়ে আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৭:৩৭আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৭:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক জোবাইদা নাসরীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক জোবায়দা নাসরীন বলেন, সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিগত এক বছরে শিশু ধর্ষণের হার যেভাবে বেড়ে গেছে, সে জায়গা থেকে বলতে গেলে আমাদের সম্পর্কগুলো অনেক বেশি আস্থাহীনতার ওপর দাঁড়িয়ে আছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক আয়োজন বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন। আজকের বৈঠকির শিরোনাম  ‘নৈতিক অবক্ষয় ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন।

অধ্যাপক জোবাইদা নাসরীন বলেন, এক সময় সমাজ আশা করেছিল যে, ‘শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক হবে আস্থার’, পরিবারে, বাবা, চাচা, মামা, সবার সঙ্গে সম্পর্ক হবে আস্থার, নির্ভরতার স্নেহ, মমতার। যে কারণে অভিভাবকরা কিন্তু সন্তানদের স্কুলে পাঠিয়ে কখনও চিন্তা করতেন না। কিন্তু, যখনই আস্থার সম্পর্কগুলো ভেঙে যায়, মানবিক সম্পর্ক বদলে গিয়ে দাঁড়ায় অর্থনৈতিক সম্পর্কে, রাজনৈতিক সম্পর্কে তখন এমন বদলে যাওয়া সম্পর্কের ওপর ভিত্তি করে সমাজে এসব ঘটনা ঘটার এক ধরনের সুযোগ থাকে।

তিনি বলেন, নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ার আরেকটি কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। একজন শিশু ধর্ষণের শিকার হওয়ার পর থেকে তার সঙ্গে ট্রমা সৃষ্টি করে আমাদের আরও বেশি নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া হয়।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সুমন রহমান, সহকারী অধ্যাপক নাদিয়া রহমান এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। 

ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হচ্ছে। 

 

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম