জাহালমের ঘটনায় দুদকের সিদ্ধান্ত জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৮:৪৬আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৮:৪৭


জাহালম (ফাইল ছবি)



জাহালমের ঘটনায় তৈরি তদন্ত প্রতিবেদন অনুসারে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী কী সিদ্ধান্ত নিয়েছে তা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৬ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জাহালমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অমিত দাস গুপ্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গত ১১ জুলাই আদালতের নির্দেশ অনুসারে ২৬ মামলায় ‘ভুল’ আসামি হয়ে টাঙ্গাইলের জাহালমের জেল খাটার ঘটনা তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে দুদক। ওই প্রতিবেদনে দুদক কর্মকর্তাদের তদন্তে গাফিলতি, ব্যাংক কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও অর্থআত্মসাতের ঘটনায় একটি চক্রের লিপ্ত থাকার বিষয়ে তথ্য উঠে আসে। 

ওই প্রতিবেদনের আলোকে আজ মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের আদেশ প্রার্থনা করেন দুদক আইনজীবী। কিন্তু আদালত বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, আপাদত এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। তবে তদন্ত প্রতিবেদন অনুসারে দুদক জড়িতদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত গ্রহণ করেছি তা জানতে চাই।  


প্রসঙ্গত, এর আগে একটি জাতীয় দৈনিকে ‘৩৩ মামলায় ভুল আসামি জেলে’, ‘‘স্যার, আমি জাহালম, সালেক না…” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। টাঙ্গাইল জেলার নাগরপুরের ডুমুরিয়া গ্রামের জাহালম ‘ভুল আসামি’ হয়ে বিনা দোষে তিনবছর জেল খাটার ঘটনায় প্রকাশিত ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত।

ওই প্রতিবেদনটি আদালতে উপস্থাপনের পর স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশে দেন হাইকোর্ট। একইসঙ্গে ‘ভুল’ আসামি হয়ে জেল খাটার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুদক চেয়ারম্যানের প্রতিনিধি ও মামলার বাদীসহ চারজনের ব্যাখ্যা শোনেন আদালত। 

এরপর জাহালমকে ২৬ মামলায় জামিন দেন হাইকোর্ট। পাশাপাশি জাহালমের ঘটনায় দুদকের তদন্তের অগ্রগতি জানতে চান আদালত। 







 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম