কিশোর গ্যাংয়ের ১১ সদস্য কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৯:২৪আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৯:২৬

আদালত

কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া এই  আদেশ দেন। ১১ জনের সবাই রাজধানী উত্তরার ‘নিউ নাইন স্টার’ গ্রুপের সদস্য।

আসামিরা হলো— হাবিবুর রহমান দাড়িয়া (৩০), ফয়সাল আহম্মেদ (১৭), রাকিবুল হাসান (১৬), রমজান আলী (১৭), বাবু মিয়া (১৭), নজরুল ইসলাম (২৭), শাহীন হাওলাদার (১৫), তুহিন ইসলাম (১৫), মাহমুদ হীরা (১৫), রনি ইসলাম (১৫) ও সাগর হোসেন (১৬)।

এদিকে মামলার ১১ আসামির মধ্যে ৯ জন কিশোর হওয়ায় তাদেরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হবে বলে জানান সংশ্লিষ্ট আদালতের সাোরণ নিবন্ধ কর্মকর্তা (জিআরও)।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই রাজধানীর তুরাগ থানার বাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি শটগান, চারটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা রাজধানীর উত্তরা, তুরাগ, আব্দুল্লাহপুর, টঙ্গী ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এই গ্যাং গ্রুপের সদস্যরা এলাকার আধিপত্য বিস্তার, স্কুল কলেজে র‌্যাগিং, ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন, ছিনতাই, উচ্চ শব্দ করে মোটরসাইকেল বা গাড়ি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, অশ্লীল ভিডিও শেয়ার করাসহ এলাকায় ত্রাস সৃষ্টি করা। এরা এলাকার নিরীহ ও মেধাবী যুবক/কিশোরদের চাপে রেখে জোর পূর্বক দলে আসতে বাধ্য করে। গ্যাং-ভিত্তিক এদের নিজস্ব লোগো রয়েছে যা দেয়াল লিখন ও ফেইসবুকে ব্যবহার করে।

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম