ধর্ষণের অভিযোগে জাপা নেতা লোটনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ২০:১৪আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২০:৪৩

মামলা জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের (৫৩) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন একজন নারী লেখক।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ -এর বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলমের আদালতে মামলাটি ১১ জুলাই দায়ের করা হয়। বিচারক মামলাটি গ্রহণ করে ২৭ জুলাইর মধ্যে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মঙ্গলবার (১৬ জুলাই) সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার তৈয়ব আলী এ তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, আসামি লোটন ‘সিকদার অ্যান্ড পাবলিকেশন’ ও ‘আকাশ পাবলিকেশন’র মালিক। অপরদিকে বাদী একজন লেখক হওয়ায় আসামির সঙ্গে পরিচয় হয়। কাজের সুবাদে বাদী আসামির সঙ্গে দেখা করতেন। তখন আসামি বাদীকে পেলেই বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন। বাদী আসামিকে বাবার বয়সী ভেবে বিষয়টি এড়িয়ে যেতেন। এছাড়া আসামি বিভিন্ন সময় ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাসেঞ্জারে বাদীর কাছে নোংরা ছবি পাঠাতেন এবং ভিডিও কলে নোংরা প্রস্তাব দিতেন। এ বছর ১ জানুয়ারি আসামির জন্মদিন হওয়ায় তার অনুরোধে বাদী রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় বিউটি বোর্ডিংয়ে যান। সেখানে আসামির জন্মদিনের কেক কাটা হয়। এরপর আসামি বাদীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে ধর্ষণ করে। এ সময় মোবাইল ফোনে কিছু ছবি তোলে ও ভিডিও ধারণ করে।

/টিএইচ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের