ডিসি-বিভাগীয় কমিশনারদের সাহসের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ২১:৫৮আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২২:০০

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী দেশকে গড়ে তোলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাহস ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে ডিসি ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্ট মিলনায়তনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সৌজন্য সাক্ষাতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ওসমান হায়দার সাংবাদিকদের বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। এখানে সাবজুডিশ বিষয়ে কোনও আলোচনা হয়নি।’ সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী সবার উদ্দেশে বলেন, ‘সংবিধানের মধ্যে থেকে, আইনানুগভাবে যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আদালতের আদেশ পালনের জন্য আপনাদেরও (ডিসি ও বিভাগীয় কমিশনার) দায়িত্ব রয়েছে। এককভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না।’

এর আগে ডিসি ও বিভাগীয় কমিশনারদের মধ্য থেকে একজন করে বক্তব্য রাখেন। তারা বলেন, ভূমির ইজারা সংক্রান্ত মামলাগুলো অনেক সময় উচ্চ আদালতের আদেশে স্থগিত থাকে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি হলে সরকারের রাজস্ব আদায় বাড়তো। আর আদালতের নির্দেশগুলো ডিজিটাল পদ্ধতিতে দ্রুত পৌঁছাতে পারলে কাজ করা আরও  সহজ হতো।

এসময় ডিসি ও বিভাগীয় কমিশনার ছাড়াও আপিল বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম