হাজীর বিরিয়ানি ও বাকরখানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১১:৫৩ আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৫:২৬

হাজীর বিরিয়ানি খাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ডিএসসিসির মেয়র সাঈদ খোকন, ছবি- ফোকাস বাংলা

পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি, বাকরখানি ও মাঠা খেলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বুধবার (১৭ জুলাই) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনকে সঙ্গে নিয়ে তিনি পুরান ঢাকায় ঘুরতে যান। এ সময় তিনি নাজিরাবাজারের আলাউদ্দিন রোডে অবস্থিত হাজীর বিরিয়ানির দোকানে যান এবং এসব খাবার খান।

মার্কিন রাষ্ট্রদূত সকাল ৯টায় ডিএসসিসির মেয়র সাঈদ খোকন ও অন্যান্য সফরসঙ্গী নিয়ে পুরান ঢাকার উদ্দেশে বের হন। তাদের সঙ্গে গণমাধ্যমকর্মীরাও ছিলেন। মিলার প্রথমেই নাজিরাবাজারে হাজীর বিরিয়ানির দোকানে প্রবেশ করেন। সেখানে বিরিয়ানি খান এবং খেতে খেতেই এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানেন। এরপর বাখরখানির দোকান থেকে ঐতিহ্যবাহী বাখরখানি ও মাঠা খান মার্কিন রাষ্ট্রদূত।

ডিএসসিসির কর্মকর্তারা জানান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার মূলত পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতেই ঘুরতে বের হন। ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এ সময় রবার্ট মিলারকে ঢাকার ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখান। 

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো