সচিবালয়ের গেটের সামনে পৌরসভার কর্মচারীদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১২:১০আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১২:১০

সচিবালয়ের গেটের সামনে পৌরসভার কর্মচারীদের অবস্থান রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে সচিবালয়ের পশ্চিম পাশের গেট দুটিতে অবস্থান নিয়েছে পৌরসভার কর্মচারীরা। টানা তিন দিন প্রেসক্লাবের সামনে অবস্থানের পর বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে সচিবালয়ের পশ্চিম পাশের গেট দুটিতে অবস্থান নেন তারা। পুরো রাস্তায় সারাদেশ থেকে আসা ৩২৮টি পৌরসভার কয়েক হাজার কর্মচারী সেখানে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের মিরসরাই পৌরসভারকর্মী সৌরভ চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে আমাদের আজ চতুর্থ দিনের অবস্থান চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। আজ সকাল ১০টার দিকেই আমরা সচিবালয়ের রাস্তায় ও গেটের সামনে অবস্থান নিয়েছি।’

সচিবালয়ের গেটের সামনে পৌরসভার কর্মচারীদের অবস্থান বগুড়ার ধুনট পৌরসভারকর্মী জাফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোনও অযৌক্তিক দাবি করিনি। আমাদের নিয়োগ সরকারি। তাহলে বেতন সরকারের রাষ্ট্রীয় কোষাগার দিতে সমস্যা কোথায়? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আজ থেকে প্রেসক্লাব ও সচিবালয়ের রাস্তা, এই দুই জায়গাতেই অবস্থান করবো।’

এর আগে রবিবার ১৪ জুলাই দুপুর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করে তারা।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম