সবুজবাগে রাস্তা থেকে নবজাতক উদ্ধার, ঢামেকে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১৭:১৫আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৭:২৩

ঢাকা রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকা থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, একটি বাসার সামনে থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মেয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করা হয়েছে।
এসআই জিয়াউর রহমান বলেন, ‘কে বা কারা তাকে মায়াকানন এলাকার একটি বাসার সামনে রেখে যায়। পরে পাশের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’
ঢামেকের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিষা ব্যানার্জী বলেন, ‘মেয়ে শিশুটি আমাদের বিভাগে ভর্তি রয়েছে। তার ঠোঁট ও তালু কাটা। এছাড়া প্রাথমিকভাবে মনে হচ্ছে, শারীরিকভাবে সুস্থ রয়েছে। অন্য কোনও সমস্যা রয়েছে কিনা, পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাকে নল দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে।’

/এআইবি/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম