পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবার: আরেফিন সিদ্দিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ১৫:১০আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৫:১৫

অভিষেক ও লোগো উন্মোচন অনুষ্ঠানে আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, পরিবারের চেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো পরিবার। যে পরিবারে সুশিক্ষা দেওয়া হয়েছে, সে পরিবারের সন্তান কোনদিনও খারাপ পথে যায়নি, যাবেও না। কিন্তু যে খারাপ হয়েছে, খোঁজ নিয়ে দেখেন, তার পরিবার তাকে ভালো শিক্ষা দিতে পারেনি।’

শুক্রবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস অ্যাসোসিয়েশন (বাচকা) ও জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  অভিষেক ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য আরও  বলেন, ‘ক্রমান্বয়ে আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। প্রজন্ম থেকে প্রজন্ম দিন দিন আত্মস্বার্থ নিয়ে চিন্তা করছে। প্রত্যেক পরিবারেই প্রবীণ মানুষ র‍য়েছেন। আমাদের দেশ ও সংস্কৃতি যৌথ পরিবারের সংস্কৃতি। তাই প্রতিটি পরিবারে ছোট সদস্যদের এ ব্যাপারে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে।’

নাট্য ব্যক্তিত্ব ইনামুল হক বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৪তম ব্যাচের ছাত্র ছিলাম। আমরা বিশেষ সময়ে যখন একসঙ্গে সমবেত হই, তখন সবাই যার যার সন্তানের খোঁজ খবর নেই। আমি যখন কাউকে বলি, আপনার ছেলেমেয়ে কোথায়? তারা গর্বের সঙ্গে বলেন, ছেলে আমেরিকাতে ও মেয়ে অস্ট্রেলিয়াতে। এরপরই তাদের গৌরবটা ভেঙে যায়। পরে দীর্ঘশ্বাস ফেলে তারা বলেন, নাহ্, আমরা বড় একা।’ তিনি নতুন প্রজন্মকে সংস্কৃতমনা করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী আখতার হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. রাশিদুল হাসান আজাদ প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের