ঢাবি ক্যাম্পাসে মেট্রোরেলের স্টেশন না বসানোর দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৮:৫০আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৯:১৫

ঢাবি ক্যাম্পাসে মেট্রোরেলের স্টেশন না বসানোর দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মেট্রোরেলের স্টেশন না বসানোর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন কয়েকজন শিক্ষার্থী। শনিবার (২০ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন করেন তারা।

অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আফিয়া জাহান সুস্মিতা বলেন, ‘ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রোরেল নিয়ে যাচ্ছে। এটা নিয়ে প্রথম দিকে আমরা আন্দোলনও করেছি। কিন্তু এখন ক্যাম্পাসে যদি মেট্রোরেলের স্টেশন বসানো হয়, তাহলে পুরো ঢাকা শহরের মানুষ এখানে নামবে। তখন ক্যাম্পাস গুলিস্তানে পরিণত হবে। আমরা চাই না আমাদের প্রিয় ক্যাম্পাস গুলিস্তানে পরিণত হোক।’ 

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রোরেল হচ্ছে। তা আমরা মেনে নিলেও স্টেশন বসানোর সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবো না। শাহবাগে স্টেশন হলে টিএসসি এলাকায় স্টেশন বসানোর কোনও প্রয়োজন নেই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেট্রোরেলের কিছু কাজ চলছে। এই মর্মে আমরা অবহিত হয়েছি। এটা মেট্রোরেল কর্তৃপক্ষ দেখছে।’

শিক্ষার্থীদের প্রতিবাদের বিষয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা কোনও মতামত থাকলে অবশ্যই বলবে। কিন্তু কোনও ধরনের সাংঘর্ষিক অবস্থান আমরা পরিহার করবো। আর এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষকে বার্তা দেওয়া হয়েছে।’ 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম