শাহজালালে এক হাজার পিস ইয়াবাসহ আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৯, ২২:৩৩আপডেট : ২১ জুলাই ২০১৯, ২২:৩৫

শাহজালালে এক হাজার পিস ইয়াবাসহ আটক ২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার পিস ইয়াবা ও ১ লাখ টাকাসহ দুজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। রবিবার (২১ জুলাই) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
আটক দুজন হলো মো. সাইফুল (২৮) ও মোছা. মুন্নি (২৭)।
সাইফুল কক্সবাজারের রামু থানার রামু কলগড় গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে। মুন্নি ভোলার সদর থানার ছোট চর সামাইয়া গ্রামের লিটনের স্ত্রী।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৫টার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয় সাইফুলকে। সে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে সেখানে মুন্নি আসে। জিজ্ঞাসাবাদে সাইফুল তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। তার পায়ুপথ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মুন্নির কাছে পাওয়া যায় ৯৬ হাজার ৯০০ টাকা। জিজ্ঞাসাবাদে মুন্নি স্বীকার করেছে, মাদক কেনার জন্য সে এই টাকা এনেছিল। সে মিরপুরের মনিপুরের মাইকওয়ালা মসজিদের পিছনে বারেক মোল্লার মোড়ের একটি বাসায় ভাড়া থাকে।
দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুল বাঁচাতে ৫ অভ্যাস: জানুন কোনটি সেরা, কোনটি ক্ষতির কারণ
চুল বাঁচাতে ৫ অভ্যাস: জানুন কোনটি সেরা, কোনটি ক্ষতির কারণ
সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮ 
সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮ 
প্রথমবার এএফসিতে ফর্টিস: ৮ বিদেশি নিয়ে কিরগিজ ক্লাবকে ধরাশায়ী করার পরিকল্পনা 
প্রথমবার এএফসিতে ফর্টিস: ৮ বিদেশি নিয়ে কিরগিজ ক্লাবকে ধরাশায়ী করার পরিকল্পনা 
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
সর্বাধিক পঠিত
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী