রেণুকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার চার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৩:৫৫আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৪:২৬

তাসলিমা বেগম রেণু বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বাচ্চু (২৫)। সোমবার (২২ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো চারে। এর আগে রবিবার (২১ জুলাই) রাতে বাপ্পী, জাফর ও শাহিনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার চার জনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘চার জনকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।’

তিনি আরও বলেন, ‘গণপিটুনির ঘটনার নেতৃত্ব দেওয়া হৃদয় নামের যুবককে গ্রেফতার করা সম্ভব হয়নি। উত্তর বাড্ডায় হৃদয় তার বাবা হানিফ আলীর সবজির দোকানে কাজ করে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

উল্লেখ্য, গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজারের সড়কে এ ঘটনা ঘটে। নিহত রেণুর স্বজনদের দাবি, মেয়েকে স্কুলে ভর্তি করাবে বলে খোঁজ নিতে বাড্ডার একটি স্কুলে গিয়েছিলেন রেণু এবং সেখানে গণপিটুনির শিকার হন। 

আরও পড়ুন:
ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা: এমন নির্মমতা মানতে পারছেন না কেউ

/আরজে/ এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম