বাড্ডায় গণপিটুনিতে হত্যার ঘটনায় ৩ জনের ৪ দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৬:০৬আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৬:৪৫

 বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যার ঘটনায় তিন জনকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ জুলাই) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডের আসামিরা হলো−বাচ্চু, বাপ্পী ও শাহিন।

দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহরাব হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অজ্ঞাতনামা আসামিদের খুঁজে বের করতে ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন।

পরে আসামিপক্ষে আইনজীবী হারুন রশিদসহ অন্যরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। এরপর শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে জাফর নামে অপর এক আসামি আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

উল্লেখ্য, গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজারের সড়কে এ ঘটনা ঘটে। নিহত রেণুর স্বজনদের দাবি, মেয়েকে স্কুলে ভর্তি করাবে বলে খোঁজ নিতে বাড্ডার একটি স্কুলে গিয়েছিলেন রেণু এবং সেখানে গণপিটুনির শিকার হন। 

/টিএইচ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম