ঋণখেলাপিদের ‘বিশেষ সুবিধা’ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৬:৪৮আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৭:১৬



ঋণখেলাপিদের ‘বিশেষ সুবিধা’ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল ঋণখেলাপিদের সুদের ২ শতাংশ জমা দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন কেন বেআইনি ও কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ-সংক্রান্ত এক সম্পূরক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৩ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী ৩১ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
আদালতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। ব্যাংক মালিকদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মুনিরুজ্জামান।
এর আগে গত ১৬ মে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ‘ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট সংক্রান্ত বিশেষ নীতিমালা’ জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়। এ নীতিমালা অনুযায়ী খেলাপি ঋণের অনারোপিত সুদ মওকুফ সুবিধার পাশাপাশি খেলাপিদের বিরুদ্ধে ব্যাংকের দায়ের করা মামলা স্থগিত রাখার কথাও বলা হয়। এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে যারা নিয়মিত ঋণ শোধ করেন, তাদের সুদের ১০ শতাংশ রেয়াতি সুবিধা দেওয়ার কথা বলে কেন্দ্রীয় ব্যাংক।
পরে ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। এই রিটের শুনানিতে প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত রাখাসহ একটি স্বাধীন কমিশন গঠন করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে বিগত ২০ বছরে দেশের ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় ঋণখেলাপিদের তালিকা আদালতে জমা দেওয়া হয়।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম