দুদক কর্মকর্তাদের জনআস্থা অর্জনের ওপর জোর ইকবাল মাহমুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৮:০৪আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:০৭

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সততা, মেধা, দক্ষতা ও মননশীলতা দিয়েই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি জনআস্থা অর্জনের ওপর জোর দেন।
ইকবাল মাহমুদ বলেন, শৃঙ্খলা বজায় রাখা, আইন-কানুন মেনে চলা কর্মকর্তা-কর্মচারীদের বিধিবদ্ধ দায়িত্ব।
গত ৩ বছরে সংস্থার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে একাধিকবার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউসনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণের এ ধারা অব্যাহত রাখা হবে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সক্ষমতা বাড়ানো। আর কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পেলেই জনআস্থা বাড়বে।
সংস্থার তদারককারী কর্মকর্তাদের উদ্দেশে ইকবাল মাহমুদ বলেন, অধীনস্থ কর্মকর্তাদের প্রতি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনার নিয়ম-কানুন অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে।
‘অফিসের নিরাপত্তা, শৃঙ্খলা ও আচরণ’ শীর্ষক এ প্রশিক্ষণ কোর্সে সংস্থার পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ৩০ কর্মকর্তা অংশ নেন।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান