ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন বিভাগ চালু করেছে বেবিচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৯, ০০:২৭আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:২৮

সিভিল এভিয়েশন অথরিটি

ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন বিভাগ চালু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই বিভাগের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবীর। ২৩ জুলাই তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে বিমান বাহিনীর উইং কমান্ডার ইমরানুর রহমানকে ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

জানা গেছে, এরআগে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবীর বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।  ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন বিভাগ চালুর আগে বেবিচকে পরিচালনা ও পরিকল্পনা বিভাগের অধীনে ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন পরিচালিত হতো। নতুন এ বিভাগের আওতায় উড়োজাহাজ, এয়ারলাইনস, পাইলট, প্রকৌশলীদের লাইসেন্স, ফ্লাইট সেফটিসহ অন্যান্য বিষয়ের মান নিয়ন্ত্রণ হবে।

এ প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবীর বলেন, ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশনের কাজের ব্যাপ্তি অনেক বৃহৎ। দিনদিন এর পরিসর বৃদ্ধি পাচ্ছ। এই বিভাগ চালুর ফলে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে, একই সঙ্গে ফ্লাইট স্টান্ডার্ড ও রেগুলেশনের কাজের মানও উন্নয়ন হবে।

এদিকে ১৮ জুলাই এক প্রজ্ঞাপনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়। এয়ার কমডোর মো. খালিদ হোসেনকে বেবিচকের  সদস্য (পরিচালনা ও পরিকল্পনা)  হিসেবে পদায়ন করা হয়েছে।

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম