বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু নিয়ে ফলপ্রসূ আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৯, ১৭:৪২আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৭:৪৭

বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু নিয়ে ফলপ্রসূ আলোচনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) বেবিচক কার্যালয়ে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালুর ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বেবিচক চেয়ারম্যান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণসহ কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণের কাজ, যাত্রীসুবিধা বৃদ্ধি ও মান উন্নয়নে নিরলসভাবে কাজের তথ্য তুলে ধরেন।
সভায় উভয় দেশের এভিয়েশন সেক্টরের, বিশেষ করে ফ্লাইট সেফটি ও কার্গো পরিবহনে উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে।
এ সময় মার্কিন দূতাবাস ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম