এবার মশা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৯, ২৩:২৪আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০০:১৫

বনানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে অপরিচ্ছন্নতা ও তিনদিনের বেশি পানি জমে থাকায় চারটি ভবনে নির্মাণ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশার ভয়াবহ বংশবিস্তার ঠেকাতে এবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) এমন একটি আদালত রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে চারটি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে। অপরিচ্ছন্নতাসহ একনাগাড়ে তিনদিন পানি জমে থাকায় জরিমানা গুনতে হয়েছে এসব প্রতিষ্ঠানকে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বনানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে অপরিচ্ছন্নতার দায়ে চারটি ভবন নির্মাণ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে আজ দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর বনানী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিস মশার বংশবিস্তার ঠেকানোর এই  অভিযানে বনানী এলাকার ৪টি ভবন নির্মাণ প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের বিভিন্ন স্থান স্যাঁতস্যাতে ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। তাছাড়া এসব স্থানে একনাগাড়ে ৩ দিনের বেশি জমে থাকা পানিও পাওয়া যায়; যা এডিস মশার উর্বর প্রজননক্ষেত্র। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বনানী ১২ নং সড়কের ‘ভেঞ্চুরা প্রোপার্টিজ’, ১৭ নং সড়কের ‘আবুল খায়ের গ্রুপের সাইট অফিস’, ৬ নং সড়কের একটি ব্যক্তিগত মালিকানাধীন নির্মাণাধীন বাড়ি, এবং ১১ নং সড়কের ‘ডম-ইনো’। ‘ডম-ইনো’কে এক লাখ টাকা এবং অন্য ৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে তাদের নির্মাণাধীন ভবনগুলো ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করে ছবিসহ ভ্রাম্যমাণ আদালতের কাছে জানানোর নির্দেশ দেওয়া হয়।

বনানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে অপরিচ্ছন্নতা ও তিনদিনের বেশি পানি জমে থাকায় চারটি ভবন নির্মাণ প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

এদিকে, চতুর্থ দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির ৫টি অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্মাণাধীন ৮৯টি ভবনে এ অভিযান চালান। এতে ৯টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ কারণে ভবন মালিককে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ নিয়ে গত চার দিনে মোট ২৪৩ টি ভবনে অভিযান চালিয়ে ৩১টিতে এডিসের লার্ভা পাওয়ায় ৩১ জন ভবন মালিককে ৬ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম