গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকাস্থ ‘রংপুর বিভাগ সমিতি’। শুক্রবার (২৬ জুলাই) জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া, চৌধুরীপাড়া ও বালাসিঘাটের আশেপাশে সমিতির নেতারা ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ সামগ্রি হিসেবে বন্যা দুর্গতদের মাঝে চাল, ডাল, লবণ, চিনি ,তেল, বিস্কুট, শুকনো খাবারও পানিসহ জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন ও সিভিল সার্জন এবিএম আবু হানিফ ছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন। রংপুর বিভাগ সমিতি,ঢাকা'র কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ ড. মালেক বাদশা, হাবিল রানা প্রমুখ সমিতির পক্ষে ত্রাণ বিতরণ করেন।
শনিবার (২৭ জুলাই) গাইবান্ধা সদর উপজেলার বন্যাদুর্গতদের মধ্যে ‘রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে।








