ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ০০:১৪আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০৮:৫০

ফিরোজ কবীর স্বাধীন ফিরোজ কবীর স্বাধীন নামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি ফিন্যান্স বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (২৬ জুলাই) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ঠাকুরগাঁওয়ের বাড়িতে চলে গিয়েছিলেন। তিনি সেখানে বেশি অসুস্থ হয়ে পড়লে গত ১৮ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন। তিনি ঢামেকের আইসিইউতে ছিলেন। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে প্রাধ্যক্ষ বলেন, ‘ফিরোজের মৃত্যুর সংবাদটি শুনেছি। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনার। রাজধানীর স্কয়ার হাসপাতালে সে মারা যায়।’

উল্লেখ্য, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। সরকারি হিসাবে এ সংখ্যা ৮।

/জেএ/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম