ডেঙ্গু কেড়ে নিলো ঢাবি শিক্ষার্থী ফিরোজের পরিবারের স্বপ্ন!

সিরাজুল ইসলাম রুবেল
২৭ জুলাই ২০১৯, ১৯:১৮আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৯:৫১





ফিরোজ কবীর স্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীনের মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার (২৬ জুলাই) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।
ফিরোজের চাচাতো ভাই আনোয়ার হোসেন ঠাকুরগাঁও থেকে মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবারের সবাই স্বপ্ন দেখতো ফিরোজকে নিয়ে। বড় হয়ে একদিন সবার স্বপ্ন পূরণ করবে সে। বিভাগে ভালো ফল করায় উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার আশাও ছিল তার। ডেঙ্গু সব শেষ করে দিলো।’
ডেঙ্গু আক্রান্ত হওয়ায় গত ১৮ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ফিরোজকে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরদিন শুক্রবার রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স বিভাগের মাস্টার্স পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন ফিরোজ। থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৪ নম্বর কক্ষে। তার মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। ক্যাম্পাসেও তার সহপাঠী, বড় ভাই, ছোট ভাইসহ সবাই শোক কাতর হয়ে পড়েছেন।
শনিবার (২৭ জুলাই) গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে ফিরোজের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন ফিরোজ। তার বড় দুই ভাই কৃষিকাজ করেন। তারা ফিরোজের পড়াশোনার খরচ দিতেন। তবে তার এত দূর আসার পেছনে বোনদের অবদানও কম ছিল না।
ফিরোজের চাচাতো ভাই আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফিরোজের মৃত্যুতে তার পরিবারে শোক চলছে। চার ভাই-বোনের মধ্যে ফিরোজ ছিল সবার ছোট। পরিবারে সবার আশা-ভরসা ছিল এই ছোট ভাইকে নিয়ে। কিন্তু তার মৃত্যুতে সব শেষ হয়ে গেলো। বাবা-মার স্বপ্ন ছিল ছেলে ম্যাজিস্ট্রেট হবে। আর ভালো ফলাফল করায় ফিরোজের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পড়বে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে আনোয়ার হোসেন বলেন, আমাদের ফিরোজ তো চলে গেলো। তার মতো আর কোনও শিক্ষার্থী যেন অকালে না চলে যায়, সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ফিরোজ কবীরের ঘনিষ্ঠ বন্ধু শরীফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফিরোজের মৃত্যু কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। সে খুবই ভালো ছেলে ছিল। কোনোদিন কারো সঙ্গে তার দ্বন্দ্ব হতে দেখিনি। বিভাগে তার খুব ভালো রেজাল্ট ছিল। তার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। খুব কষ্ট করে সে এ পর্যন্ত এসেছে।’
তিনি বলেন, “আমরা বিভাগে আলোচনা করেছি, যাতে ওর নামে একটি ‘স্কলারশিপ ফান্ড’ হয়। ঢাকা মেডিক্যাল হাসপাতালে ঠিকমতো চিকিৎসা না হওয়ায় তাকে স্কয়ারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও তাকে বাঁচানো গেলো না। তার জন্য এখনও ৩ ব্যাগ ব্লাড সংরক্ষণ করে রেখেছি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফিরোজের অকাল মৃত্যু আমাদের কাম্য ছিল না৷ এটি আমাদের কাছে সত্যিই বেদনাদায়ক এবং কষ্টের। বিশ্ববিদ্যালয়পড়ুয়া একজন শিক্ষার্থীকে ঘিরে যেমন তার পরিবারের আশা-আকাঙ্ক্ষা থাকে, তেমনি রাষ্ট্র, সমাজও তার থেকে অনেক কিছু প্রত্যাশা করে। আমি সব শিক্ষার্থীকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন: ২২ ঘণ্টায় বিল ১ লাখ ৮৬ হাজার টাকা!

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম